ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে: কাদের



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে। বাম রাজনীতি করে, আদর্শের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে। এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চায়।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের বক্তব্যের জের ধরে কাদের বলেন, আমরা নাকি কাপুরুষ, সে জন্য তাদের মামলা দিচ্ছি। কাপুরুষ আওয়ামী লীগ না কি বিএনপি? কাপুরুষ হালের নেতা, হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেমস নদীর পাড়ে। আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। টাকা উড়ে আকাশে-বাতাসে। আর আগুন নিয়ে খেলতে দেবো না। আগুন নিয়ে খেলতে এলে খেলা হবে। জনগণ মোকাবিলা করবে, প্রতিরোধ করবে।



বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাদের নাম উল্লেখ করে কাদের বলেন, অনেক নেতা, কর্মীর চেয়ে নেতা বেশি এখন। নেতা আর নেতা। বিলবোর্ডের দিকে তাকাই আর ভাবি, ইনি তাহলে কে? সামনে দেখি এক রকম, বিলবোর্ডে দেখি আরেক রকম। কোনো কোনো ছবি আমার নিজেরটাও নিজে চিনি না। হায়রে বিলবোর্ড, শেখ হাসিনার ম্যাজিক; ডিজিটাল বাংলাদেশ। সেটার সুফল আপনারা পাচ্ছেন।



কাদের বলেন, আজ কমিটি হবে। পূর্ণাঙ্গ কমিটি করার সময় দেখে দেখে নিজেদের লোক পকেটে ঢুকাবেন না। এটা হবে না। যারা যোগ্য, ত্যাগী, দুঃসময়ে পার্টিতে আছে তাদের গুরুত্ব দেবেন। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলকে এক রাখবেন না। সুবিধাবাদী, চাঁদাবাজ, মাদকসেবী যেন এ দলের নেতা না হয়।

Post a Comment

Previous Post Next Post