বিয়ের এক বছর না ঘুরতেই ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের বিচ্ছেদের ঘোষণা দিলেন। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীমণির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয়।
জানা গেছে, তার আগে রাত সাড়ে ৮টার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমণি। পরে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরও বক্তব্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।