৪ দিনের প্রতীকী জাতীসংঘ সম্মেলন চবিতে

শুরু হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনাইটেড মডেল নেশনস(২০২৩) এর প্রোগ্রাম। সহিংসতা রোধে শান্তিপূর্ণ সংহতির মাধ্যমে মানবাধিকার নিশ্চিতকরণ স্লোগানে প্রোগ্রাম চলছে। বুধবার(২৫ জানয়ারি) বিবিএ অনুষদের অডিটোরিয়ামে শুরু হয়েছে প্রোগ্রামটি, শেষ হবে শনিবার (২৮ জানুয়ারি)।

অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন (সিইউমুন) এর মহাসচিব দেবজ্যোতি ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজউদ্দৌলা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ্, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক ও অন্যান্য। সম্মেলনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজউদ্দৌলা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়ায়, পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী সুবহা জানায়। আমরা বেশ কয়েক মাস পরিশ্রম করে এই ইভেন্টটা নামিয়েছি, খুব ভালো অনুভূতি হচ্ছে।আমাদের ওপেনিংটা সুন্দরভাবে শেষ হচ্ছে ইনশাল্লাহ।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহবুব জনি বলেন, আমি এবার প্রথম অংশগ্রহণ করতেছি।আশা রাখি এখান থেকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে জানতে পারবো। এখানে অংশগ্রহণ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। জাতিসংঘ প্রতীকী সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেছে।এবারের আয়োজনে থাকছে ১০ টি কমিটি।

The post ৪ দিনের প্রতীকী জাতীসংঘ সম্মেলন চবিতে appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/l3YPSXw

Post a Comment

Previous Post Next Post