
চাঁদপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতার সমাপনী দিনে ৩২টি ইভেন্টে ৯৬ জনকে পুরস্কৃত করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
খেলোয়াড়দের উৎসাহ দিতে গিয়ে ইউএনও এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সানজিদা শাহনাজ বলেন, সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বের হয়ে শিক্ষার্থীদের খেলাধূলায় মনোনিবেশের সুযোগ বাড়াতে এ সরকার কাজ করছে। এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে পড়ালেখার পাশাপাশি বেশি বেশি খেলাধূলায় অংশ নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। ক্রীড়ানুরাগী রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।
এসময় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়সহ তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীমহলের সদস্যরা উপস্থিত ছিলেন।
The post চাঁদপুরে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ৯৬ শিক্ষার্থী পুরস্কৃত appeared first on বিজনেস বাংলাদেশ.
from বিজনেস বাংলাদেশ https://ift.tt/95C6iub