চট্টগ্রামে আগুনে পুড়ে একই পরিবারে নিহত ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ১২ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা দগ্ধ হয়েছেন আরও একজন। মৃতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। এছাড়া খোকন বসাক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, রাত ২টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর খোকন বসাক বাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা ভেতরেই পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহতদের বাড়ির জানালার গ্রিল কেটে বের করা হয়। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post চট্টগ্রামে আগুনে পুড়ে একই পরিবারে নিহত ৫ appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/uk2YJyZ

Post a Comment

Previous Post Next Post