উপ-নির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন, সাত্তারের কলার ছড়ি, জিয়াউল হক মৃধার আপেল

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে দুইজন প্রার্থীর প্রতীক পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) প্রতীক পরিবর্তনের খবর পাওয়া গেছে। এর আগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম।

পাঁচ বারের এমপি ও সাবেক মন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমে ডাব প্রতীক পেলেও পরবর্তীতে প্রতীক পরিবর্তন করে পেয়েছেন কলার ছড়ি । সাবেক ২ বারের এমপি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা প্রথমে সিংহ প্রতীক পেলেও পরিবর্তন হয়ে প্রতীক পেয়েছেন আপেল।

স্বতন্ত্র প্রার্থী মো.আবু আসিফ আহমেদ প্রতীক বরাদ্ধ পেয়েছেন মোটরগাড়ি। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন দলীয় প্রতীক গোলাপ ফুল। ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উক্ত আসনে নির্বাচিত এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। উপনির্বাচনের ঘোষিত তফছিল অনুযায়ী এ আসনে আগামী ১ ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ উপনির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও শেষ পর্যন্ত ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

The post উপ-নির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন, সাত্তারের কলার ছড়ি, জিয়াউল হক মৃধার আপেল appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/FJGAdVh

Post a Comment

Previous Post Next Post