সাংবাদিক জাবেদুল ইসলামের মায়ের ইন্তেকাল

  দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ও আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস),র অর্থ সম্পাদক ও মো. জাবেদুল ইসলামের মা রোশনারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫৫ বছর। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪ টায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বামী,২পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে মসজিদ এর সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ মো. জাহাঙ্গীর আলম, আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সহ সাংবাদিক নেতৃবৃন্দরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

The post সাংবাদিক জাবেদুল ইসলামের মায়ের ইন্তেকাল appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/LGcH8iQ

Post a Comment

Previous Post Next Post