আফগানিস্তানকে উড়িয়ে সিরিজের সমতায় দুর্বল আমিরাত

আফগানিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটেই রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজের সমতায় দুর্বল সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বেশ শক্তিশালী এক দল। রশিদ খান, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজদের নিয়ে গড়া দলটিতে টি-টোয়েন্টি ক্রিকেটের তারকাদের সরব উপস্থিতি রয়েছে।

আবুধাবিতে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম ম্যাচে শেষ ওভারে এসে ৫ উইকেটের জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে এসে আফগানিস্তান ৯ উইকেটের লজ্জার হারের মুখোমুখি হয়েছে আমিরাতের বিপক্ষে।

আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে পারে দলটি। যেখানে সর্বোচ্চ ৩৭ রান আসে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। এছাড়াও হজরতউল্লাহ জাজাই করেন ২৭ রান। আমিরাতের পক্ষে জহুর খান এবং জাওয়ার ফরিদ নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াশিম ঝড়ে উড়ে যায় আফগানিস্তান। আমিরাতের এই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও মাত্র ৫০ বলে ৮টি চার ও ৭টি ছয়ে খেলেন ৯১ রানের অসাধারণ এক ইনিংস। ওপেনিং জুটিতে ভৃত্য অরবিন্দকে নিয়ে গড়েন ১১৯ রানের জুটি। ওয়াশিম ফিরলেও অন্যপ্রান্তে অরবিন্দ ৩৮ রান করে আমিরাতকে জিতিয়েই মাঠ ছাড়েন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post আফগানিস্তানকে উড়িয়ে সিরিজের সমতায় দুর্বল আমিরাত appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/bTdRSo8

Post a Comment

Previous Post Next Post