রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল-নাসের

আল নাসেরের হয়ে শুরুর দুই ম্যাচে নিজেকে মানিয়ে নিতে পারেননি রোনালদো। পাননি গোলের দেখাও। তবে নিজের তৃতীয় ম্যাচ থেকে মানিয়ে নিয়েছেন আল নাসেরের সঙ্গে আর সেখানেই শুরু গোলের দেখা পাওয়া। এরপর নিজের শেষ তিন ম্যাচে পেয়ে গেলেন দ্বিতীয় হ্যাটট্রিক। দামাক এফসির বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়। সেই সঙ্গে আল নাসের সৌদি প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠে এসেছে।

আর এ জয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে যায় আল-নাসের। যেখানে ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি করেন পর্তুগিজ মহাতারকা। সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক।

ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পাঁচ মিনিট পর চমৎকার ফিনিশিংয়ে দ্বিগুণ করেন ব্যবধান। আর ৪৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন।

লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল ইতিহাদ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল-নাসের appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/vlNmiIo

Post a Comment

Previous Post Next Post