হরিরামপুরের কিশোর ঢাকার গাবতলী হতে নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুরের মো. রাসেল খান (১৪) নামের এক কিশোর ঢাকার গাবতলী থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মো. দেলোয়ার খানের ছেলে। গত ২৪ জানুয়ারি এ ঘটনা ঘটে। ঘটনার ছয় দিন পর ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম থানায় ওই কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে এগারোটার দিকে গাবতলীর জনৈক এক চায়ের দোকানদার ০১৯৪৭-৯৩৭৩৬০ মোবাইল নাম্বার থেকে ওই কিশোরের বড় ভাই মো. খোকনের কাছে ফোন দিয়ে জানায়, আপনার ছোট ভাই আপনার কাছে যাওয়ার জন্য এসেছে। খোকন নারায়ণগঞ্জে চাকুরি করেন। তিনি তখন ছোট ভাইকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলেন। তারপর থেকেই কিশোর মো. রাসেল খান নিখোঁজ রয়েছে। সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্জি, গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল গোলাকার। তার পরনে ছিল শার্ট ও প্যান্ট।

এ বিষয়ে কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ জানান, “ঘটনার দিন রাসেল নারায়ণগঞ্জ তার বড় ভাই খোকনের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গাবতলী গিয়ে এক চায়ের দোকান থেকে বড় ভাই খোকনের নাম্বারের ফোন দিলে খোকন তাকে বাড়ি আসতে বলেন। কিন্তু রাসেল আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর অবশেষ ৬ দিন পর স্থানীয় থানায় যোগাযোগ করলে তারা দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে পরে দিনই দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং-১৭৯১। কিশোর মো. রাসেল খানের সন্ধান পেলে ০১৭২২-২২৮৯০৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেন আবুল কালাম আজাদ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post হরিরামপুরের কিশোর ঢাকার গাবতলী হতে নিখোঁজ appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/Zs5TkGE

Post a Comment

Previous Post Next Post