রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে রংপুর টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে বরিশালকে। এই ম্যাচে বরিশালের পক্ষে নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। গ্রুপ পর্ব শেষে তালিকার তিনে এবং চারে থাকা রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছে এলিমিনেটর ম্যাচে।

এলিমিনেটর ম্যাচে জয়ের লক্ষ্যে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। এরমধ্যে প্লে অফের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ে আনা চার বিদেশি ডোয়াইন ব্রাভো, দাসুন শানাকা, মুজিব উর রহমান এবং নিকোলাস পুরানই এদিন মাঠে নেমেছেন। দারুণ ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাইকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে রাইডার্সস কর্তৃপক্ষ।

অন্যদিকে বরিশাল শিবির মাঠে নামিয়েছেন আইএল টি-টোয়েন্টি খেলে আসা ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচারকে। পাকিস্তানি দুই রিক্রুট মোহাম্মদ ওয়াশিম এবং ইফতিখার আহমেদের বদলে মাঠে নেমেছেন তারা।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান এবং দাসুন শানাকা।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচার।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/gYOyeDG

Post a Comment

Previous Post Next Post