অবশেষে পেলেন ভারতের ভিসা উসমান খাজা

ভিসা নিয়ে ঝামেলার কারণে সিডনি থেকে খাজাকে ছাড়াই দেশ ছাড়তে হয়েছে কামিন্স-স্মিথদের। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে মঙ্গল ও বুধবারে দুই ভাগে ভাগ হয়ে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় উসমান খাজা কোনো দলের সঙ্গেই ফ্লাইটে উঠতে পারলেন না।

দলের সঙ্গে ভারতে যেতে না পেরে বিব্রত খাজা। তবে অবশেষে ভিসা পেয়েছেন খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, খাজার ভিসা অনুমোদিত হয়েছে এবং ভোরের ফ্লাইটে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মেলবোর্ন ছাড়ার কথা তাঁর।

খাজার ভারতে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়া এবারই প্রথম নয়। পাকিস্তানে জন্ম নেওয়া এই অজি তারকা ২০১১ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ভিসাসংক্রান্ত সমস্যায় পড়েন। এ ছাড়া গত বছর অস্ট্রেলিয়ার ভারতে ওয়ানডে সিরিজ খেলার আগেও খাজা বিপদে পড়েছিলেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটি ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post অবশেষে পেলেন ভারতের ভিসা উসমান খাজা appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/av0YzAU

Post a Comment

Previous Post Next Post