ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । ভালোবাসা দিবসে দিনের শুরুতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। সাদা পাঞ্জাবীর ওপর মুজিব কোর্ট এবং তার সঙ্গে মেরুন রঙের মাফলার- এমন কয়েকটি ছবিতে স্মিথ হাস্যোজ্জল ওবায়দুল কাদেরের ছবিগুলো সকাল ৯টার দিকে পোস্ট করা হয়। সকাল ১১টা নাগাদ ৮০ হাজার লাইক, ১৩ হাজার কমেন্টস এবং ১০ হাজারের বেশি শেয়ার ছাড়িয়ে গেছে সেই পোস্ট।

ফেসবুকে মাঝে মধ্যেই ছবিসহ পোস্ট দেন ওবায়দুল কাদের। দিবস কেন্দ্রিক পোস্টগুলোতে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করেন এ আওয়ামী লীগ নেতা। দলের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের সে সব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভালোবাসা দিবসে দুই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওবায়দুল কাদের। তার দপ্তরের জানায়, সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কর্মসূচিটি হলো, কবিরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান। সকাল সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ও বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন সেতুমন্ত্রী appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/qxSOWJZ

Post a Comment

Previous Post Next Post