বিশ্ব করোনায় কমেছে শনাক্ত-বেড়েছে মৃত্যু

সারা বিশ্ব গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮১ লাখ ২৭ হাজার ১৯৭ জনে। এই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৬ হাজার ৭৩৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫জন। আর মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। অর্থাৎ মৃত্যু-শনাক্ত দুটিই বেড়েছে। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে ২৮ হাজার ৭৭২ নতুন রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post বিশ্ব করোনায় কমেছে শনাক্ত-বেড়েছে মৃত্যু appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/HDLU1cY

Post a Comment

Previous Post Next Post