সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে নবীণ বরণ অনুষ্ঠিত

 গাজীপুরের টঙ্গী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২০২২-২৩ ইং শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক সদস্য মোঃ ওসমান আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম শেখসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমত উল্লাহ খান অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় সকলের কাছে দোয়া চেয়ে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এরপর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিচয় করিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোঃ ওয়াদুদুর রহমান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, তোমরা শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি তোমাদের হাতে ফুল তুলে দিয়েছি।

 

আমি কিন্তু তোমাদের হাতে গোলাপ তুলে দেই নি কারণ আমি জানি গোলাপে কাটা আছে। হাতে কাটা লাগলে গোলাপ ঝরে পরতে পারে। আমি চাইনা ফুল ঝরে যাক। মনে রাখবে তোমরা আমার কাছে এক একটা ফুল আমি চাইনা কোন কাটার আঘাতে তোমরা ঝরে যাও। সুন্দর হোক তোমাদের আগামীর ভবিষ্যৎ।

The post সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে নবীণ বরণ অনুষ্ঠিত appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/bCptkV7

Post a Comment

Previous Post Next Post