মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ মাস ব্যাপী ইফতার বিতরণ শুরু

পবিত্র মাহে রমযান সিয়াম সাধনার মাস। এই মাসে প্রতিটি কাজের রয়েছে অধিক ফজিলত এবং তাৎপর্য। তার মধ্য ইফতার করানোর মাঝে রয়েছে অধিকতর তাৎপর্য। প্রতিবছরের ন্যায় এইবারেও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ থেকে নেওয়া হয়েছে মাস ব্যাপী ইফতার বিতরণের আয়োজন। আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্হাপনায় অসহায় গরীব দুঃস্হ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রমযানের ১ম দিনে বিকেল ৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন, এনায়েত বাজার তিন পুলের মাথায় ইফতার বিতরণ করা হয়। এই সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মানুষকে খাওয়ানোর মাঝে আত্মার শান্তি মিলে। আমি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শে দীক্ষিত হয়ে প্রতি বছর ইফতার বিতরণ করে থাকি। তিনি আরও বলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনতার নেতা। জনগণের প্রতিটি সুবিধা অসুবিধা নিয়ে তিনি ভাবতেন। তার ধারাবাহিকতায় রমযান আসলে পথচারী অসহায় গরীব দুঃস্হদের পাশে থাকার চেষ্টা করি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসির উদ্দীন ফাহিম,মোঃ কুতুবউদ্দিন উদ্দীন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোঃ জাহেদ,মোঃ দেলোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদিন, মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, জুবায়ের আলম আশিক, মোঃ রুবেল, কাজী ইসমাইল সাকিব, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, রাকিব চৌধুরী , রতন চৌধুরী, ইয়াছির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

The post মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ মাস ব্যাপী ইফতার বিতরণ শুরু appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/3Bo7HrQ

Post a Comment

Previous Post Next Post