আন্তর্জা‌তিক নারী দিবস ২০২৩ উদযাপন, শোভাযাত্রা ও আ‌লোচনা সভা

মাদারীপু‌রের কালকি‌নি উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তার আ‌য়োজ‌নে নির্বাহী অ‌ফিসার পিং‌কি সাহার সভাপ‌তিত্বে উপ‌জেলা নতুন অ‌ডিট‌রিয়াম হল রু‌মে ৮ মার্চ আন্তর্জা‌তিক নারী দিবস উপল‌ক্ষে বুধবার সকা‌লে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা হ‌য়ে‌ছে।
এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন কাল‌কি‌নি থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ শামীম হো‌সেন,ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌মিদা খাতুন,প্রধান শিক্ষক হোস‌নেয়ারা বেগম,ম‌হিলা আওয়ামীলী‌গের সভাপ‌তি চায়না খানম,সাধারণ সম্পা‌দিকা কো‌হিনুর সুলতানা ও পৌর ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক ড‌লি বেগম প্রমুখ। এ সময় অনুষ্ঠান সা‌র্বিক প‌রিচালনা ক‌রেন ‌মোঃ হা‌সিবুল হাসান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post আন্তর্জা‌তিক নারী দিবস ২০২৩ উদযাপন, শোভাযাত্রা ও আ‌লোচনা সভা appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/rT2H1VK

Post a Comment

Previous Post Next Post