রাবেয়া খাতুনের ‘স্বপ্নের সংগ্রামী’ গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে নিয়ে লেখা রাবেয়া খাতুন: ‘স্বপ্নের সংগ্রামী’ গ্রন্থের প্রকাশনা উৎসব হলো চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় ১৮ মার্চ বিকেলে। রাবেয়া খাতুনের কন্যা বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসীর সভাপতিত্বে এবং আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সম্মানীত অতিথি হিসেবে রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কবি নাসির আহমেদ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাব, রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের পক্ষ থেকে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক। বক্তারা বলেন, রাবেয়া খাতুন এখন চিরজীবীতদের দলে তিনি অমর থাকবেন তার লেখনীর মাধ্যমে। তার লেখা মানুষকে জাগ্রত করেছে। রাবেয়া খাতুনের লেখা নিয়ে নাটক সিনেমা তৈরি হয়েছে। তিনি তার সৃষ্টির মাধ্যমে বাঙালির হৃদয়ে থাকবেন চিরদিন।

বিজনেস বাংলাদেশ/ bh

The post রাবেয়া খাতুনের ‘স্বপ্নের সংগ্রামী’ গ্রন্থের প্রকাশনা উৎসব appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/jA38Etc

Post a Comment

Previous Post Next Post