চট্টগ্রাম শাহ আমানতে ২৩ পিস স্বর্ণবার সহ যাত্রী আটক

দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে অভিনব কৌশলে পৌনে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তার পেটে লুকিয়ে রাখা আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে চট্টগ্রাম এয়ারপোর্টের একটি দল আজ বৃহস্পতিবার সকালে দুবাই থেকে BG 148 ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার (২.৭ কেজি প্রায়) উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারীর এনাযেতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরো স্বর্ণবার থাকা সন্দেহে স্কানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post চট্টগ্রাম শাহ আমানতে ২৩ পিস স্বর্ণবার সহ যাত্রী আটক appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/i9nJ2Rj

Post a Comment

Previous Post Next Post