চঞ্চলকে দেখে শ্রীলেখা , ‘কুছ কুছ হোতা হ্যায়’

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ আর ‘কারাগার’র সুবাদে ওপার বাংলাতেও দারুণ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। কলকাতায় রয়েছে তার অসংখ্য ভক্ত-দর্শক। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

পরনে সবুজ রঙের শাড়ি আর পুরস্কার হাতে দাঁড়িয়ে থাকা শ্রীলেখা তার একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন আজ শনিবার। ছবিতে দেখা যায়, মঞ্চে তার পাশেই দাঁড়িয়ে আছেন চঞ্চল চৌধুরী। শ্রীলেখার শাড়ির সঙ্গে চঞ্চলের পাঞ্জাবীর রঙটা মিল যায়।

ছবিটি প্রকাশ করে শ্রীলেখা ক্যাপশন দিয়েছেন, ‘এই ছবিটা… কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট করুন।’ তার এই পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গেছে।

একজন লিখেছেন, ‘আরে, নিজেদের মধ্যে আলোচনা করে ড্রেস ঠিক করেছিলেন নাকি?’ আরেকজন লিখেছেন, ‘একজন প্রযোজক পেলে আমি রাজি।’

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও বেশ দক্ষতার প্রমাণ দিয়েছেন শ্রীলেখা মিত্র। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ‘এবং ছাদ’ পেয়েছে বিপুল ভালোবাসা ও প্রশংসা।

অন্যদিকে চঞ্চলও নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। তার ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় কাজ। খুব শিগগিরই সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে।

বিজনেস বাংলাদেশ/ bh

The post চঞ্চলকে দেখে শ্রীলেখা , ‘কুছ কুছ হোতা হ্যায়’ appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/H95jGpJ

Post a Comment

Previous Post Next Post