এবারের ঈদে মনির খানের নতুন ১০ গান প্রকাশ পাচ্ছে

সময়ের সঙ্গে সঙ্গে চারপাশ পরিবর্তন হয়ে যাচ্ছে। পাল্টে যাচ্ছে যাচ্ছে হাওয়া ও রুচি। দীর্ঘ ক্যাসেট যুগের পর অল্প সময়ের সিডি-ডিভিডি যুগে টিকে ছিল। কিন্তু এ ক্ষুদ্র চিপ কিংবা ওয়েবের যুগে অ্যালবাম শব্দটাই মুছে গেছে। তারপরও নতুন মোড়কে কেউ কেউ সেটাকে হাজির করতে চান। এ যেমন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে মনির খান নিয়মিত গান প্রকাশ করেন। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে একটু ভিন্ন আয়োজন। সেই চ্যানেলে ১০টি গান প্রকাশ করতে যাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করেন ‘অঞ্জনা’ খ্যাত এ শিল্পী।

দশটি গানের পাঁচটি মিলটন শিকদার ও পাঁচটি লিখেছেন মিলটন খন্দকার। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল। দুটি ডুয়েট গান রয়েছে। গান দুটিতে মনির খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা আফরোজ নামের নতুন একজন কণ্ঠশিল্পী।

মনির খান বলেন, ‘আমার শ্রোতারা অপেক্ষায় থাকে নতুন গানের। তাদের অপেক্ষা ও তাগিদ আমাকে অনুপ্রাণিত করে, নতুন গান সৃষ্টির বিষয়ে আগ্রহী করে তোলে। এ গানগুলো করেছি আমার শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে।’

গানগুলো রোমান্টিক ও স্যাড রোমান্টিক ধাঁচের। ইতোমধ্যে এ গানগুলোর ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। গানগুলোর শিরোনাম ‘কী বাঁধনে বেঁধেছ আমায়’, ‘মনের মাঝারে’, ‘তোমাকে ভালোবেসে’, ‘কাঁদতে এত যে সুখ’, ‘দেখা হলো তোমারই সাথে’, ‘হাসনাহেনা ফুলের সুবাসে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post এবারের ঈদে মনির খানের নতুন ১০ গান প্রকাশ পাচ্ছে appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/ARwTt0Q

Post a Comment

Previous Post Next Post