কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ২২০ কিলোমিটার পর্যন্ত। যে কারণে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে-৮ মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি জানান, আগামীকাল রবিবার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

নয়াদিল্লা ভিত্তিক এই সংস্থার আবহাওয়া বিজ্ঞানী ড. তৃষানু বণিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা বর্তমানে ৮ কিলোমিটার বেগে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগোচ্ছে।
একই কথা জানিয়েছেন ভারতের আবহাওয়া অফিসের বিজ্ঞানী ড. আনন্দ কুমার দাশও। তার মতে, সর্বোচ্চ চূড়ায় উঠেছে মোখা। রবিবার (১৪ মে) সন্ধ্যা নাগাদ গতিবেগ কিছুটা কমে ২১০ কিলোমিটারে নেমে আসতে পারে। রবিবার (১৪ মে) রাতের প্রথম দিকে গতিবেগ আরও কমে ২০০ কিলোমিটারে নেমে আসতে পারে। এরপর তা আরও কমে উপকূলে ১৭৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

বিজনেস বাংলাদেশ/ bh

The post কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/v81BXcD

Post a Comment

Previous Post Next Post