গৌরীপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত -১

বন্ধুর এসএসসি পরীক্ষা শেষে তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত ও এক বন্ধু গুরুতর আহত হয়েছে। এই তিন বন্ধু সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষা শেষ করেছে। রবিবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আবু সাঈদের পুত্র জাকির হোসেন শুভ (১৮) ও সাধুপাড়া কাশিগঞ্জ এলাকার সাইফুল ইসলামের পুত্র শাওন হাসান সুমিত (১৮) এবং আহত হয়েছেন কামারিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র নাজমুল হাসান (১৮)। তাঁরা সবাই ক্রিয়েশন মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, বন্ধু নাজমুল হাসান এর কৃষিশিক্ষা পরীক্ষা দেখতে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ কেন্দ্রে আসে অপর দুই বন্ধু। সেখানে পরীক্ষা শেষে তিনবন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিরিশিরি গামী একটি বাসের (ময়মনসিংহ জ-০৫-০০০৩) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে শুভ নিহত হয়। এ সময় স্থানীয় লোকজন সুমিত ও নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সুমিত মারা যায়। গুরুতর আহত নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহত দুই বন্ধুর বাড়িতে চলচে শোকের মাতম।

দুই বন্ধু নিহত হওয়ার ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন বিশ্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকির আহমেদ বাবুল মিয়া।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post গৌরীপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত -১ appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/I2jpNCE

Post a Comment

Previous Post Next Post