
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন। বৃহস্পতিবার ৪ মে স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ দিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।
শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও লন্ডন সফরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি।
জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার, ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন তিনি।
বিজনেস বাংলাদেশ / হাবিব
The post প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন appeared first on বিজনেস বাংলাদেশ.
from বিজনেস বাংলাদেশ https://ift.tt/KrI0BCn