আনোয়ারায় আলোচিত হত্যা মামলার ৩ আসামি আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম (৪৫) নামের নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র‍্যাব-৭ এর একটি আভিধানিক দল নগরীর বন্দর থানার ইশান মিস্তিরি হাট এলাকায় ভাড়া বাসা হতে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো, রেজাউল করিম (৩৫), নাসিমা আক্তার (৩৩), ছখিনা খাতুন (৫০)। তারা সকলেই আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুলাল পাড়া আজিজ মেম্বারের বাড়ির বাসিন্দা।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কায়েমুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটা আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ১৭ মে বিকেল ৫টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রেজাউল করিমের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাতেমা বেগম। এঘটনায় নিহতের ভাই মোঃ আমিন বৃহস্পতিবার (১৮ মে) রাতে রেজাউল করিম (৩৫), নাসিমা আক্তার (৩৩), ছখিনা খাতুন (৫০), নুরুচ্ছফা (৫৫)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post আনোয়ারায় আলোচিত হত্যা মামলার ৩ আসামি আটক appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/nMEVLld

Post a Comment

Previous Post Next Post