দুর্যোগ প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন

ঘূর্ণিঝড়ের ‌কারণে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরেও অনেকেই সৈকতে গিয়ে সেলফি তুলছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ফোন করে পদক্ষেপ নিতে বলেছেন। রোববার, ১৪ মে ঘূর্ণিঝড় বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন, মহাবিপদ সংকেত দেওয়ার পরে বিচ খালির পাশাপাশি সব ট্যুরিস্ট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিছু মানুষ সৈকতে যাতায়াত করার খবর পাওয়া যায়। পরে বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সংশ্লিষ্টদের মাধ্যমে তাদের হোটেলে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও শনিবার (১৩ মে) রাত সাড়ে ৯টায় আমাকে ফোন দিয়েছিলেন। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, এখনও বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে। এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো। পরে ডিসির সঙ্গে কথা বলার পরে বিজিবি বিচ খালি করেছে।

এনামুর রহমান বলেন, সরকার চুপ করে থাকে না, পদক্ষেপ নিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদের নির্দেশনা দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post দুর্যোগ প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/UvJONh2

Post a Comment

Previous Post Next Post