দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৬ অভিযোগে ৩ টি তে অভিযান!

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট ৬ অভিযোগে ৩ টি তে অভিযান পরিচালিত হয় ।অভিযান এক (১) আঞ্চলিক অফিস, বাংলাদেশ বেতার, সিলেট এর বিরুদ্ধে গাড়ি চালকের ওভারটাইমের টাকা প্রদান না করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়,সিলেট হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ওভারটাইম/ অধিকাল ভাতা সংক্রান্ত সকল রেকর্ডপত্র সংগ্রহ , যাচাই এবং পর্যালোচনা করা হয়। প্রাথমিকভাবে রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায়, গাড়ি চালকের ওভারটাইম/অধিকাল ভাতা দেয়ার ক্ষেত্রে অধিকাল ভাতা সংক্রান্ত বিধিমালা প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা রয়েছে। ওভারটাইম/অধিকাল ভাতা সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংরক্ষণে অসামঞ্জস্যতা এবং অস্পষ্টতা লক্ষ্য করা গেছে। এছাড়াও দাপ্তরিক শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট সমন্বয়হীনতা পরিলক্ষিত হয়।

অভিযান দুই(২) এ ঠিকাদারের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল থেকে সিংগী বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী টিম নিরপেক্ষ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে রাস্তাটি পরিদর্শন করে এবং পরিমাপ করে। অভিযানকালে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বিষয়টি প্রাথমিকভাবে সত্য নয় বলে প্রতীয়মান হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৬ অভিযোগে ৩ টি তে অভিযান! appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/2JTLIni

Post a Comment

Previous Post Next Post