দাম বাড়বে মোবাইলের

‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন তিনি। এর আগে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করছি। এতে মোবাইল ফোনের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে এ ধরনের মোবাইল হ্যান্ডসেটের ওপর কোনো কর না থাকলেও, আগামী অর্থবছরে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর ২ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কমপক্ষে ২টি স্থানীয় কাঁচামালের তৈরি হ্যান্ডসেটের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।
আর আমদানি করা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে তৈরি হ্যান্ডসেটের ওপর ভ্যাট ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হবে। স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, টেকনোসহ ১৫টি কোম্পানি ২০১৭-১৮ সাল থেকে বাংলাদেশে মোবাইল উত্পাদন করে আসছে।

বিজনেস বাংলাদেশ/ bh

The post দাম বাড়বে মোবাইলের appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/4f0vsMY

Post a Comment

Previous Post Next Post