টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছ বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয় টায় ‘প্লাস্টিক দুষণ সমাধানে, সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের শামসুল হক তোরণের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/ckS8nNo

Post a Comment

Previous Post Next Post