চটখল থন পলশ করতক ইয়ব টযবলট সহ গরফতর

নোয়াখালী চাটখিলে ৯ নং খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মোঃরিয়াদ হোসেন নামের এক যুবক কে ৮২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে চাটখিল থানা পুলিশ।

২১ জুন (বুধবার) রাতে চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন এর সার্বিক নির্দেশনায় এসআই মোঃ কামরুজ্জামান (আইসি) খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সঙ্গীয় অফিসার এএসআই মোঃ বাহার ও এএসআই মোঃ শাখাওয়াত হোসেন নেতৃত্বে ৮২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রিয়াদ হোসেন আটক করা হয়েছে।

আটককৃত রিয়াদ হোসেন (৩৫) উপজেলার ১নং ওয়ার্ড শংকরপুর গ্রামের আদিবাড়ির আবু তাহের ও মৃত জয় গন বিবির ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post চাটখিল থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/7mLQ2Hl

Post a Comment

Previous Post Next Post