এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে চপলের বাবার কুলখানি অনুষ্ঠিত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজী কান্দি ইউনিয়নের ছোট হলদিয়া আদর্শ গ্রাম চরকালিয়া উচ্চ বিদ্যালয় এবং স্বপ্নযাত্রা ফাউন্ডেশন (২০০০) পরিবারের নিবেদিত প্রাণ সকলের প্রিয় বন্ধু সাবেক মেধাবী মুখ মো. হাসানুজ্জামান চপলের পিতা মো. রুহুল কুদ্দুস খোকনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

 

 

১১ আগস্ট (শুক্রবার) বাদ জুম্মা মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের আওয়াতাধীনে ফরাজীকান্দি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহনে কুলখানিতে তাঁর পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় ফরাজীকান্দি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিলে শরীক হন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন (২০০০) পরিবারের প্রায় ১০০ জন সহযোদ্ধা।

 

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত স্বপ্নযাত্রা ফাউন্ডেশন (এডমিন ক্রিয়েটর) মানবিক ডাক্তার মো. মিজানুর রহমান রানার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয় ।

 

The post এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে চপলের বাবার কুলখানি অনুষ্ঠিত appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/ut5vWHF

Post a Comment

Previous Post Next Post