
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির বাকি আর মাত্র দুই সপ্তাহ। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং। এছাড়া আমেরিকাতেও একই ছবি এক মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হয়। যার ফলে ইতোমধ্যেই ‘জওয়ান’-এর ঘরে ঢুকেছে কোটি টাকা।
আনন্দবাজারের খবরে বলা হয়, আমেরিকায় ৩৬৭ জায়গায় মোট ১৬০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ইতোমধ্যেই প্রথম দিনের শোয়ের জন্য বিক্রি হয়েছে ৯৭০০-র বেশি টিকিট। অগ্রিম বুকিংয়েই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এখনও ছবির মুক্তির বাকি অনেকদিন। সেপ্টেম্বরে ছবি মুক্তির আগে সেই অঙ্ক ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির আগে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়নি শাহরুখকে। সমাজমাধ্যমের পাতায় স্রেফ ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমেই ছবির প্রচার সেরেছিলেন তিনি।‘জওয়ান’-এর ক্ষেত্রে একই পরিকল্পনায় এগুচ্ছেন নির্মাতারা।
বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে ব্লকবাস্টার সাফল্য পেয়েছেন শাহরুখ। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে এই ছবি।
‘পাঠান’-এরপর আন্তর্জাতিক স্তরে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি বিদেশে পরিবেশনায় দায়িত্ব নিয়েছে যশরাজ ফিল্মস। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি, বলিউড অভিনেত্রী সান্য মলহোত্রা।
বিজনেস বাংলাদেশ/একে
The post জওয়ান’ নিয়ে নতুন চমক শাহরুখের appeared first on বিজনেস বাংলাদেশ.
from বিজনেস বাংলাদেশ https://ift.tt/pSs1QN7