বিশেষ শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাও দিতে হবে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিশেষ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে।

রোববার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশেষ শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন প্রয়াস’র উদ্যোগে ‘স্বপ্নচিত্রে প্রয়াস’ শিরোনামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্পের এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মেয়র বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। পরে মেয়র আতিকুল ইসলাম বলেন, বিশেষ শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে।

এসময় তিনি সব সময় বিশেষ শিক্ষার্থীদের জন্য গৃহীত যেকোনো উদ্যোগের সঙ্গে থাকার আশ্বাস দেন।

ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসি সব সময় বিশেষ শিক্ষার্থীদের পাশে থাকবে। তাদের জন্য ডিএনসিসির ৬ষ্ঠ তলার অডিটোরিয়ামে বিনামূল্যে যেকোনো অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থা করবে উত্তর সিটি।

বিজনেস বাংলাদেশ/একে

The post বিশেষ শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাও দিতে হবে : মেয়র আতিক appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/l2Im0BM

Post a Comment

Previous Post Next Post