বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ এগিয়ে গেছে

বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. শামসুল আলম বলেন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে যে উন্নয়ন হয়েছে, তা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয়; প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মেরিন বিশ্ববিদ্যালয়, নার্সিং ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়ন ঘটেছে, যা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

বিশ্বের আউটসোর্সিংয়ের ৫০ ভাগ বাংলাদেশের দখলে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিং এর মাধ্যমে  বছরে ৫৫০ মিলিয়ন ডলার আয় করছে। অনলাইন ব্যবসা করে বাংলাদেশের পণ্য বিশ্বের কাছে তুলে ধরছে। বাংলাদেশে ১৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ১৮ কোটি মোবাইল সিম ব্যবহৃত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের ফলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের স্মার্ট এবং উন্নত দেশের কাতারে দাঁড়াতে বাধা থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপউপাচার্য ড. মো. হুমায়ূন কবীর ও উপউপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সাইদুর রহমান।

The post বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ এগিয়ে গেছে appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/WY3SvDC

Post a Comment

Previous Post Next Post