অ্যাম্বার হার্ডের ইনজুরি, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে

বার্ষিক নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের প্রশিক্ষণের সময় আহত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। স্পেনের মাদ্রিদে একটি খেলার মাঠ পরিদর্শনের সময় ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রীকে তার ডান হাতে একটি কালো ক্রাচ ধরে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিল তার মেয়ে। মাঠে হার্ডকে একটি কালো টপ এবং সাদা রঙের প্যান্ট পরিহিত দেখা গেছে। খবর পেজ সিক্সের।

জানা গেছে, আসছে নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে চলেছে নিউ ইয়র্ক সিটি ম্যারাথন। তবে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি অভিনেত্রী। ইনজুরির কারণে ক্রাচে ভর দিয়েই হাঁটতে হচ্ছে তাকে। অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, ক্রাচ হাঁতেই হাঁটাচলা করেছেন অভিনেত্রী। বাচ্চাকে কোলে নেওয়ার সময় এবং উঠাবসা করার সময় ক্রাচের উপরে নির্ভর করতে হচ্ছে তাকে।

গত মাসে আঘাত পাওয়ার পর অ্যাম্বারকে দুটি ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে। এখন এক ক্রাচেই নির্ভর করতে হচ্ছে অভিনেত্রীকে। অনুমান করা যাচ্ছে, আঘাত আগের চেয়ে অনেকটাই সেড়ে উঠেছে অভিনেত্রীর। তবে আঘাত পুরোপুরি না সাড়লেও অ্যাম্বারকে মাঠে নিজের মেয়ের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে দেখা গেছে।

খুব শিগগিরই পর্দায় দেখা যাবে অ্যাম্বার হার্ডকে। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে অভিনেত্রীর সিনেমা ‘ইন দ্য ফায়ার’। প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ‘ইন দ্য ফায়ার’ দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড। এরপর ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে অভিনেত্রীকে যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ/এম এইচ টি

The post অ্যাম্বার হার্ডের ইনজুরি, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/LEDZeur

Post a Comment

Previous Post Next Post