
টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার মৃত চান খা’র স্ত্রী ফাতেমা বেগম (৭৫)। একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩), জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কিছু লোক ঘর থেকে বের হলে আচঙ্কা একটি শিয়াল তাদের কামড় দেয়। তাদের চিৎকারের শব্দ পেলে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের আহত অবস্থায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুইজনের অবস্থা আশস্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহদের মধ্যে শিশির জানান, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই কিছু বুঝে উঠার আগে আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে বাধা দিলে আমার হাতেও কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশস্কা জনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাসাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি
The post টাঙ্গাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫ appeared first on Business Bangladesh | is the Most Popular Bangla Newspaper in Bangladesh.
from Business Bangladesh | is the Most Popular Bangla Newspaper in Bangladesh https://ift.tt/47aWoNe