গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বেঁচে যান বাসের চালক।

বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যাই। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে আমার বাসটি গতিরোধ করতে হয়। এ সময়ে চার-পাঁচ জন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, যুবকরা যখন বাসে উঠে তখন আমি তাদের বলেছি, আমি কোনো যাত্রী নিব না। তখন তারা আমাকে বলেন, তোর কোথাও যাওয়া লাগবে না। এ কথা বলে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি অল্পের জন্য প্রাণে বাঁচি।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভানোর আগেই গাড়ির ভিতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।

কালিয়াকৈরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ভোর রাতে ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিজনেস বাংলাদেশ/একে

The post গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/67lQ9vD

Post a Comment

Previous Post Next Post