বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি কৃষি ব্যাংকের শ্রদ্ধা

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বরে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সে সময় ধানমন্ডি ৩২ নাম্বরে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন
নির্বাহীগণ ও সিবিএসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং জাতীয় স্মৃতিসৌধে ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক, মুখ্য
আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



from Business Bangladesh | is the Most Popular Bangla Newspaper in Bangladesh https://ift.tt/aDg3to9

Post a Comment

Previous Post Next Post