চলছ পশ করবন

আজ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন।

বৃহস্পতিবার, ২৯ জুন সকালে মহল্লায় মহল্লায় নামাজ শেষে বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে পশু কোরবানি করছেন তারা। রাজধানী ঢাকার সব অলিগলিতেই পশু কোরবানির এমন দৃশ্য চোখে পড়ে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বাসার নিচের গ্যারেজে, কোথাও বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে পশু কোরবানি চলছে। কোরবানির পশু জবাই করতে মহল্লার এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটছেন মৌলভিরা।

এদিকে চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।

যাত্রাবাড়ীর বাসিন্দা আব্দুল মান্নান বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করেছি। আগে গ্রামের বাড়িতে কোরবানি করতাম। গত বছর মা মারা গেছেন, তাই এখন ঢাকায় কোরবানি দিচ্ছি। সকালে নামাজ পড়ে এসেই পশু কোরবানি করেছি। এখন চামড়া ছাড়ানোর কাজ করছেন কসাইরা। মাংস কাটা শেষ হলে গরীবদের মাংস বিতরণ করবো, আত্মীয়দের বাসায় পাঠাবো।

মৌসুমি কসাই নান্নু মিয়া বলেন, ‘আমরা আজ তিনটা গরুর কাম নিছি (মাংস কাটার কাজ)। একটা তো অর্ধেক কাটা শেষ করলাম। এরপর আরও দুইটা কাটুম। ওই দুইটা এক মালিকেরই গরু, তাই একসঙ্গে দুইটা গরুই ফালামু। কালকেও একটা গরুর কাম নিছি। ঈদের সময় টুকটাক এইসব কাজ করি আরকি।’

তবে কোরবানির জন্য পশু কিনলেও সবাই আজ কোরবানি করছেন না। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পশু কোরবানি দেবেন। এরমধ্যে অধিকাংশই কসাই না পাওয়ায় প্রথম দিন পশু কোরবানি করছেন না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post চলছে পশু কোরবানি appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/CEHxnFz

Post a Comment

Previous Post Next Post