পরধনমনতর গপলগঞজ যচছন শনবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাচ্ছেন ।

শনিবার, ১ জুলাই সকাল ৮টায় কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন সরকারপ্রধান। পৌঁছাবেন বেলা ১১টায়।

কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।

এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তিনি অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। ওইদিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা হবেন।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়ায় গিয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

The post প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://businessbangladesh.com.bd/article/308808

Post a Comment

Previous Post Next Post